পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর নির্বাহী আটক
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন নতুন পৌর ভবনের ছাদের সাটারিং ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০:৫৮